April 24, 2026, 5:44 am
শিরোনাম :
দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে

শেরপুরে দুই বাংলাদেশিকে সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ

অভয়নগর প্রতিবেদক

শেরপুরের শ্রীবরদীতে দুই বাংলাদেশিকে সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার দিঘলাকোনা এলাকার ১০৯০ সীমান্ত পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
বাংলাদেশি ফেরত দুইজন হলেন- শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে কামাল মিয়া (৩২) ও পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩৫)।
জানা গেছে, গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে ওই দুইজন ১০৯০ সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের মেঘালয় প্রদেশের তুরা জেলার গুঞ্জনপাড়া ক্যাম্পের অধিনস্থ পাহাড়ি গ্রাম তিগরিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এসময় স্থানীয়রা তাদের আটক করে। পরে খবর পেয়ে বিএসএফ’র সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এদিকে, দু’দেশের মধ্যে যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। শনিবার ৫০ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ গুঞ্জনপাড়া বিএসএফ ক্যাম্পের সাথে কর্ণজোড়া বিজিবি ফাঁড়ির আনুষ্ঠানিক পতাকা বৈঠকে ওই দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এসময় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির নকশি কোম্পানি কমান্ডার সুবেদার ফুল মিয়া, ভারতীয় ৫০ বিএসএফ ব্যাটেলিয়ানের গুঞ্জনপাড়া ক্যাম্পের দায়িত্বরত ক্যাম্প কমান্ডারসহ বিজিবি ও পুলিশ সদস্যরা।
শ্রীবরদী থানার উপ-পুলিশ পরিদর্শক মোরশেদ আলম বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ দুইজনকে হস্তান্তর করেছে। পরে সকল আইনী প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করে। এরপর আটক দুই বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার