June 24, 2026, 5:07 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ জন

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছেন। জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের কার্যালয় থেকে রবিবার (২৫ জানুয়ারি) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানার আওতাধীন এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সকল থানা ও ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সরেজমিনে থেকে অভিযান তদারকি করেন। অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই সময়ে মির্জাপুর থানা পুলিশের পৃথক অভিযানে একটি ডাকাতি মামলার সঙ্গে জড়িত ট্রাক ও প্রায় ১৪ টন রড উদ্ধার করা হয় এবং আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ আরও জানায়, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে— “অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।” জেলা পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার