June 24, 2026, 5:05 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

তরুণীকে ইভটিজিং করার অভিযোগে এক ব্যক্তিকে ২৮ দিনের কারাদণ্ড 

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ভূঞাপুরে একজন তরুণীকে ইভটিজিং (যৌন উৎপীড়ন) করার অভিযোগে এক ব্যক্তিকে ২৮ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুব হাসান এ আদালত পরিচালনা করেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে, উপজেলার অলয়া ইউনিয়নের নিকলা মহব্বতপাড়ার আব্দুল আজিজের মেয়ে ও নিকলা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্রী মোছাঃ ইতি (১৭) স্কুলে যাওয়ার পথে একই এলাকার ভারই গ্রামের আক্তার ওরফে আক্কাসের ছেলে কবির হোসেন বিসু (২৫) প্রথমে অশ্লীল কথা বলে, পরে তার বোরখা ধরে টানাটানি ও হয়রানি করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ইভটিজিংকারী কবির হোসেন বিসুকে আটক করে নিকলা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও ভূঞাপুর থানাকে অবগত করলে, এসআই রুবেলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে অলয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয় কর্তৃপক্ষ ইভটিজিংকারীকে পুলিশের কাছে হস্তান্তর করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুব হাসান ঘটনা তদন্ত করে অভিযুক্ত কবির হোসেন বিসুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ দিনের কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে অলয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানসহ স্থানীয় জনসাধারণ জানান, ইভটিজিংকারী কবির হোসেন বিসুর বিরুদ্ধে বিগত দিনেও ইভটিজিংসহ অনৈতিক কাজের একাধিক অভিযোগ রয়েছে। তারা দ্রুত বিচার ও কঠোর শাস্তির এই ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন।



ফেসবুক কর্নার