March 6, 2026, 8:01 pm
শিরোনাম :
সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক কুষ্টিয়ায় সরকারি খাস পুকুর থেকে মাটি অবৈধ কেটে বিক্রির ঘটনায় অভিযান ও কারাদণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান, মহাস্থানে আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান: নারী ও খদ্দেরসহ আটক ৩

শৈলকুপায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ডাকাত

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে লাঙ্গলবাঁধ বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংক অফিসের সামনে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর তৎপরতায় বড় ধরনের একটি ডাকাতির ঘটনা নস্যাৎ হয়েছে বলে স্থানীয়রা জানান। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার হোসেনের বাড়িকে লক্ষ্য করে কয়েকজন ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। গভীর রাতে সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করলে এলাকাবাসী একত্রিত হয়ে ধাওয়া করে একজনকে হাতেনাতে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক হওয়ার পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে তিনি আহত হন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে অভিযান চলছে। এ ঘটনায় ডাকাতদের হামলায় মুক্তার হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার