August 15, 2026, 5:07 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

মুক্তিযুদ্ধের বন্ধু মার্ক টালি আর নেই

অভয়নগর প্রতিবেদক

বিবিসির প্রখ্যাত সাংবাদিক ও একাত্তরে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্ক টালি আর নেই। রোববার (স্থানীয় সময়) ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তার মৃত্যুতে আন্তর্জাতিক সাংবাদিকতা অঙ্গনে যেমন এক যুগের অবসান হলো, তেমনি বাংলাদেশ হারাল মুক্তিযুদ্ধের এক বিশ্বস্ত ও সাহসী কণ্ঠস্বর।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বিবিসি রেডিওর মাধ্যমে মার্ক টালি পাকিস্তানি বাহিনীর গণহত্যা, নির্যাতন ও বাঙালির দুর্দশার বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। সে সময় তার প্রচারিত সংবাদ ছিল মুক্তিযুদ্ধ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানার অন্যতম প্রধান উৎস। ব্রিটিশ-ভারতীয় এই সাংবাদিক বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালনকালে মুক্তিযুদ্ধকে শুধু পেশাগত দায়িত্ব নয়, নৈতিক দায়বদ্ধতা হিসেবেও তুলে ধরেছিলেন বলে সহকর্মীরা মনে করেন।
১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জে জন্ম নেওয়া মার্ক টালি পেশাগত জীবনের বড় একটি সময় ভারতে কাটান এবং টানা প্রায় ২০ বছর নয়াদিল্লিতে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে ১৯৭১ সালের এপ্রিলে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে এসে ধ্বংসস্তূপে পরিণত গ্রাম ও সাধারণ মানুষের দুর্দশা প্রত্যক্ষ করেন। একাত্তরে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার ২০১২ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে।



ফেসবুক কর্নার