June 24, 2026, 6:23 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। বন্দর এলাকায় পৌঁছে তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় চেয়ারম্যান জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বন্দরের সংস্কার, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং সাম্প্রতিক অর্জনসমূহ প্রতিনিধিদলকে অবহিত করেন।
তিনি জানান, অতীতের অনিয়ম, শ্রম অসন্তোষ, প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য, অগ্নিকাণ্ড ও ডিজিটাইজেশনে প্রতিবন্ধকতা কাটিয়ে বন্দর ব্যবস্থাপনায় যুগোপযোগী সংস্কার আনা হয়েছে। এর ফলে হ্যান্ডলিং রেকর্ড, জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম ও ডুয়েল টাইম উল্লেখযোগ্যভাবে কমেছে এবং মুনাফা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পানগাঁও আইসিটি, লালদিয়া টার্মিনাল, বে টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রকল্পের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরেন তিনি।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন চট্টগ্রাম বন্দরের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে বন্দরকে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বন্দরকেন্দ্রিক বিদেশি বিনিয়োগ, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং মার্কিন পণ্য খালাস কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ জানান। সাক্ষাতে প্রতিনিধিদল ও বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার