March 6, 2026, 8:06 pm
শিরোনাম :
সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক কুষ্টিয়ায় সরকারি খাস পুকুর থেকে মাটি অবৈধ কেটে বিক্রির ঘটনায় অভিযান ও কারাদণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান, মহাস্থানে আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান: নারী ও খদ্দেরসহ আটক ৩

লামা রিকশা চালক সমবায় সমিতিতে দৈনিক আদায়  নিয়ে অনিয়মের অভিযোগ

Reporter Name

লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতি লি: (রেজি: নং–০৪,), দৈনিক সঞ্চয় আদায় নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সমিতির পক্ষ থেকে প্রতিদিন রিকশা চালকদের কাছ থেকে নির্ধারিত সঞ্চয় ও বিবিধ খাতে টাকা আদায় করা হলেও তা রশিদ বইয়ে সঠিকভাবে লিপিবদ্ধ করা হচ্ছে না।

সোমবার  (২৭ জানুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা যায়, রিকশা চালকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে আদায় করা হচ্ছে। তবে রশিদ বইয়ে চালকদের নাম বা আদায়ের বিস্তারিত তথ্য লেখা হচ্ছে না। অনেক ক্ষেত্রেই খালি রশিদ দিয়ে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন চালকেরা। এতে করে আদায়কৃত টাকা কোথায় যাচ্ছে এবং আদৌ তা সদস্যদের সঞ্চয় হিসাবে জমা হচ্ছে কি না—এ নিয়ে প্রশ্ন উঠেছে।

রিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নিয়মিত প্রতিদিন ১০ টাকা করে প্রদান করছেন, কিন্তু রশিদে কোনো নাম বা হিসাব উল্লেখ না থাকায় তারা শঙ্কিত। একাধিক চালক জানান, ভবিষ্যতে প্রয়োজনের সময় এই সঞ্চয়ের টাকা পাওয়া যাবে কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন। কেউ কেউ এটিকে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন।

এ বিষয়ে সমিতির বক্তব্য জানতে সমিতির কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলে সেখানে কাউকে পাওয়া যায়নি। দায়িত্বশীল কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, সমবায় সমিতির অর্থ লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। নিয়ম অনুযায়ী প্রতিটি আদায়ের বিপরীতে রশিদে সদস্যের নাম, তারিখ ও টাকার পরিমাণ উল্লেখ করা বাধ্যতামূলক। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

রিকশা চালকদের স্বার্থ রক্ষায় দ্রুত এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও সমাধান প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা



ফেসবুক কর্নার