October 6, 2026, 7:10 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

পুলিশ সুপারের বাসভবনে আগুন

Reporter Name

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল চারটার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের ভেতর থেকে ধোঁয়া উঠে দেখা যায়।
আশপাশের লোকজন জড়ো হয় সেখানে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি দল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা যায়, বাসভবনে অবস্থিত শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রটির বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসটিতে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের টিম।
বাসভবনে নিজে একা থাকেন বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, খবর পাওয়া মাত্রই বাসভবনে এসে দেখি আগুন জ্বলছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত হয়নি বলেও জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম দ্রুত ঘটনাস্থেলে যায় এবং আগুণ নিয়ন্ত্রনে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।



ফেসবুক কর্নার