March 6, 2026, 4:40 am
শিরোনাম :
মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে কালিগঞ্জে অবৈধ ২ টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে মাস্টার্স সমমান স্বীকৃতির সুযোগ নেই : আল-হাইআতুল উলয়া

হারুন আর রশিদ

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দাওরা (তাকমীল) সনদকে আলাদাভাবে মাস্টার্স সমমান স্বীকৃতি প্রদানের কোনো সুযোগ, প্রয়োজন কিংবা যৌক্তিকতা নেই বলে মত দিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের আবেদনের প্রেক্ষিতে গত ২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) বিকাল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় আল-হাইআতুল উলয়ার প্রতিনিধিরা এ মতামত তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, যেহেতু বাংলাদেশ সরকার ২০১৮ সালের ৪৮ নম্বর আইনের মাধ্যমে কওমি মাদরাসার দাওরায়ে হাদীস সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশকে প্রদান করেছে, সেহেতু আইন অনুসারে দাওরায়ে হাদীস বিষয়ে মন্ত্রণালয়ের নতুন করে কিছু করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আইনে নির্ধারিত ছয়টি বোর্ডের বাইরে নতুন কোনো বোর্ডকে আল-হাইআতুল উলয়ার অন্তর্ভুক্ত করার বিধানও নেই।
সভায় আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। এতে অংশগ্রহণ করেন কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানসহ অধিভুক্ত ছয় বোর্ডের প্রতিনিধিগণ। লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা মাহফুজুল হক।
লিখিত বক্তব্যে বলা হয়—
১. আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ আইন, ২০১৮ অনুযায়ী—
ধারা ৪-এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, আল-হাইআতুল উলয়ার অধীনে সর্বোচ্চ ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড থাকবে।
ধারা ৮ অনুযায়ী, নিবন্ধিত কওমি মাদরাসাসমূহে দাওরায়ে হাদীস কার্যক্রম শুধুমাত্র এসব বোর্ডের মাধ্যমেই পরিচালিত হবে।
ধারা ৯ অনুযায়ী দাওরায়ে হাদীস (তাকমীল) সংক্রান্ত পরীক্ষা, সিলেবাস, প্রশ্নপত্র, মূল্যায়ন, ফলাফল ও সনদ প্রদানসহ সব কার্যক্রমের সর্বোচ্চ কর্তৃত্ব আল-হাইআতুল উলয়ার হাতে ন্যস্ত।
এ কারণে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে পৃথকভাবে মাস্টার্স সমমান প্রদানের আইনগত সুযোগ নেই বলে মত দেন প্রতিনিধিরা।
২. আরও বলা হয়, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের আওতাধীন সকল দাওরা মাদরাসা আল-হাইআতুল উলয়া প্রতিষ্ঠালগ্ন থেকেই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মাধ্যমে দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। চলমান ২০২৬ সালের পরীক্ষাতেও তারা অংশ নিচ্ছে এবং ইতোমধ্যে মাস্টার্স সমমান সনদ পেয়ে আসছে। ফলে আলাদাভাবে স্বীকৃতি প্রদানের প্রয়োজনীয়তা নেই।
৩. উপরোক্ত বাস্তবতা বিবেচনায় আল-হাইআতুল উলয়া এবং এর অধীন ছয়টি বোর্ডের অভিমত হলো—বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দাওরাকে পৃথকভাবে মাস্টার্স সমমান স্বীকৃতি দেওয়ার আলোচনা আইনগতভাবে যথার্থ নয়।
সভায় আল-হাইআতুল উলয়ার পক্ষে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান। ছয় বোর্ডের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা এনামুল হক (সিলেট), মুফতি এনামুল হক (বসুন্ধরা), মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা মুহাম্মদ অছিউর রহমান।
সভায় আল-হাইআতুল উলয়ার নেতৃবৃন্দ আরও বলেন, ২০১৭ সালে আল-হাইআতুল উলয়া গঠনের সময় আইনবহির্ভূত কোনো বোর্ড অন্তর্ভুক্তির আবেদন কিংবা প্রাসঙ্গিকতা কোনোটিই ছিল না।
এ সময় মাওলানা মাহফুজুল হক বলেন, যেহেতু বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দাওরায়ে হাদীস, ফযীলত ও সানাবিয়্যা উলয়া স্তরের মাদরাসাগুলো বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধিভুক্ত, তাই ভবিষ্যতে বেফাক তাদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করবে।



ফেসবুক কর্নার