June 24, 2026, 6:15 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

নেছারাবাদে বন্যপ্রাণী শিকারের দায়ে যুবকে জরিমানা

মাসুম বিল্লাহ

নেছারাবাদে বন্যপ্রাণী শিকারের দায়ে আলাউদ্দিনকে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বন্যপ্রাণী শিকারের দায়ে আলাউদ্দিন মিয়া নামের এক ফল ব্যবসায়ীকে জরিমানা ও কঠোর সতর্কবার্তা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি এলাকার বাসিন্দা আলাউদ্দিন মিয়াকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৮(২) ও ৪১ ধারার আওতায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার