April 24, 2026, 7:24 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

ভেড়ামারায় উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন

ফয়সাল আহমেদ  (ভেড়ামারা) কুষ্টিয়া

জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ফিতা কেটে এই লাইব্রেরির উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত এই পাবলিক লাইব্রেরিটি ভেড়ামারার শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ পাঠকদের জন্য জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন,
“একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা ও জ্ঞানচর্চা। আধুনিক প্রযুক্তির পাশাপাশি বই পড়ার অভ্যাস ধরে রাখতে লাইব্রেরির বিকল্প নেই। একটি ভালো লাইব্রেরি একটি এলাকার সামাজিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, পাঠাভ্যাস কমে যাওয়ার এই সময়ে উপজেলা পর্যায়ে পাবলিক লাইব্রেরি স্থাপন একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের প্রতিষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, অপরাধ ও নেতিবাচক কার্যক্রম থেকে দূরে রেখে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন,
“এই লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিয়মিত বই পড়ার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে এখানে বিভিন্ন বিষয়ের বই, পত্রিকা ও গবেষণাধর্মী প্রকাশনা সংযুক্ত করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভেড়ামারায় একটি আধুনিক পাবলিক লাইব্রেরির দাবি ছিল। নতুন এই লাইব্রেরি চালু হওয়ায় শিক্ষার্থী ও বইপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, লাইব্রেরিটিতে পাঠকসেবা কক্ষ, পাঠাগার, দৈনিক পত্রিকা কর্নার এবং বিভিন্ন বয়সী পাঠকের উপযোগী বইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভবিষ্যতে ডিজিটাল লাইব্রেরি সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, ভেড়ামারা উপজেলা পাবলিক লাইব্রেরি জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে একটি শিক্ষাবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার