June 26, 2026, 3:08 pm

উত্তরার কাঁচাবাজারে আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ৫টি ইউনিট

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সংবাদ পাওয়ার পর উত্তরা ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে প্রথমে ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও ২টি ইউনিট যুক্ত করা হয়।

সন্ধ্যা ৬টার পর পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে নেভানোর কাজ জোরকদমে চলছিল। অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।



ফেসবুক কর্নার