March 7, 2026, 9:49 am
শিরোনাম :
বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেতা সর্বমিত্রের ফেসবুক স্ট্যাটাস জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

লোহাগাড়ায় সিমেন্ট মিক্সার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় সিমেন্ট মিক্সার ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইরফানুল ইসলাম চুহিম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চুহিম লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দফাদার পাড়ার বাসিন্দা এবং প্রবাসী নাছির উদ্দিন গুরা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুহিম আমিরাবাদ স্টেশন এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখী সেভেন রিং সিমেন্ট কোম্পানির একটি সিমেন্ট মিক্সার ট্রাক তাকে ওভারটেক করার চেষ্টা করলে সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা সিমেন্ট মিক্সার ট্রাকটি আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার