April 24, 2026, 5:50 am
শিরোনাম :
দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে

কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদে জুম্মার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন সম্পন্ন

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

নবনির্মিত কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিয়মিত নামাজ কার্যক্রম শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মডেল মসজিদের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, মডেল মসজিদ কমিটির সদস্য আলহাজ্ব শেখ সিরাজুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আজিজুর রহমান প্রমূখ। উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম প্রান মুসল্লীরা এক নজর দেখার জন্য জুম্মার নামাজে অংশগ্রহণ করে। জুম্মার নামাজ শেষে শত শত মুসল্লি মসজিদের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। মডেল মসজিদের জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে শুক্রবারের জুম্মার নামাজের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।



ফেসবুক কর্নার