November 24, 2026, 1:53 pm
শিরোনাম :
লালমনিরহাটে স্বামী জীবিত, তবুও স্ত্রীদের নামে বিধবা ভাতা! সরকারি ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘ ১৮ বছর জেলখাটার পর  প্যারোলে মুক্তি  বাদল ফরাজি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ কাপাসিয়ায় জমি দখলের নতুন কৌশল! পৈত্রিক সম্পত্তিতে একের পর এক কবর দেওয়ার অভিযোগ ফটিকছড়িকে অশান্ত করার অপচেষ্টা সহ্য করা হবে না: এমপি সরোয়ার আলমগীর বেনাপোলে বিএনপি নেতার বাড়ীতে বোমা হামলার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ দৌলতপুরে রবি প্রণোদনায় ৫ হাজার ২৭০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার দিরাইয়ে নামজারির আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগে ভূমি অফিসের গাড়িচালক

বগুড়ার ধুনটে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোরের বিরুদ্ধে মামলা

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার ধুনট উপজেলায় বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের কলা বাগানে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছামিদুল হাসান (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন। অভিযুক্ত ছামিদুল হাসান উপজেলার চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামের সুবেল প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্ত কৌশলে শিশুটিকে বরই খাওয়ানোর কথা বলে বাড়ির পাশের একটি কলা বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে শিশুটিকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার