August 20, 2026, 12:16 pm
শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ২৫৫ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিশ্বাসঘাতক’ হতে চান না রিয়া, জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা ধামরাইয়ে নৌ ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে নাইজেরীয় গায়ক পোকো লি গ্রেপ্তার কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল কুমারখালীর সরকারি স্কুলে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান ও কোচিং বাণিজ্যের অভিযোগ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী নিয়ে গুঞ্জন রিয়্যালিটি শোয়ের মঞ্চে পুরনো কষ্টের কথা তুলে ধরলেন রিয়া চক্রবর্তী রেড কার্পেটে অনাকাঙ্ক্ষিত আচরণে অস্বস্তিতে অভিনেত্রী নিকিতা রাওয়াল
ছাতক-দোয়ারাবাজার আসনে বিপুল ভোটে বিজয়ী কলিম উদ্দিন আহমদ মিলন

ছাতক-দোয়ারাবাজার আসনে বিপুল ভোটে বিজয়ী কলিম উদ্দিন আহমদ মিলন
নুর মোহাম্মদ, দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ছাতক-দোয়ারাবাজার আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেন।
নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, আসনের ১৭০টি কেন্দ্রের মোট ভোটের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আরু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। ফলে মিলন প্রায় ৫৩ হাজার ৬৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করেছে বলে তারা জানান।
বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ছাতক-দোয়ারাবাজার আসনটি সুনামগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হিসেবে পরিচিত

ফেসবুক কর্নার