June 24, 2026, 5:08 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

সংরক্ষিত নারী আসনে এড. শাহানারা পারভিন বকুলকে মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় জনমত জোরালো

ইব্রাহিম খলিল সাতক্ষীরা

সাতক্ষীরায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে জোরালো জনমত তৈরি হয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দীর্ঘ আইনজীবী জীবন, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিক অঙ্গনে ভূমিকার কথা উল্লেখ করে তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, ১৯৯৬ সাল থেকে সুপ্রিম কোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত বকুল অতীতে রাজনৈতিক মামলায় অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে সংকটময় সময়ে তালা, কলারোয়া ও আশপাশের এলাকায় তার ভূমিকা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব কারাবন্দি থাকাকালে তার অনুপস্থিতিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করা তাকে আরও গ্রহণযোগ্য করেছে।
সাতক্ষীরার বিভিন্ন মহলের মতে, অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুলকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে তারা তারেক রহমান-এর সুদৃষ্টি কামনা করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল বলেন, সুযোগ পেলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং এলাকার উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।



ফেসবুক কর্নার