November 20, 2026, 1:33 am
শিরোনাম :
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, এনসিপির নিন্দা রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে রাসিক প্রশাসকের পরিদর্শন এনাফ ইজ এনাফ, আসুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি নড়াইলে হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬

পোস্তগোলা ব্রিজে গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

মোঃ ইসমাইল হোসেন

রাজধানীর শ্যামপুরে পোস্তগোলা ব্রিজের ওপরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন তালুকদার জানান, রাত সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা, সেটি এখনও জানা যায়নি। তার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে। বাবার নাম আব্দুর রহমান। গ্রামে একটি দোকান রয়েছে তার।



ফেসবুক কর্নার