November 20, 2026, 2:16 am
শিরোনাম :
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, এনসিপির নিন্দা রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে রাসিক প্রশাসকের পরিদর্শন এনাফ ইজ এনাফ, আসুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি নড়াইলে হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬

টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার চাচাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ ইসমাইল হোসেন

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন শেখ কবির হোসেন। এরপর মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর কলাবাগান মসজিদে। পরে মরদেহ গোপালগঞ্জে নেওয়া হলে টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দাফনের আগে তাকে গার্ড অব অনার বা রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট প্রদান করা হয়। জানাজা শেষে স্থানীয় শেখ বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, মরহুমের ভাই শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ রকিব হোসেন, ছেলে শেখ অনি এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন। সম্পর্কে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন চাচাতো ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা শেখ কবির হোসেন কর্মজীবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে চাকরি করেছেন। ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।



ফেসবুক কর্নার