June 25, 2026, 7:34 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ঝিকরগাছায় মোবাইল কোর্টে জরিমানা, ক্লিনিক বন্ধ

অভয়নগর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের পাঁচরাস্তার মোড়ে অবস্থিত ‘বাঁকড়া মেডিকেল সার্ভিসেস’-এ প্রসূতির মৃত্যুর ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় ও প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রসিকিউশনে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সিজারিয়ান অপারেশনের পর সাবিকুন নাহার (৩১) নামে এক প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, অপারেশনের সময় প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং চিকিৎসায় অবহেলা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রশিদ জানান, ক্লিনিকের লাইসেন্স, অপারেশনসংক্রান্ত কাগজপত্র ও চিকিৎসা সুবিধা যাচাই করে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদনপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঝিকরগাছা থানা জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটির পূর্বনাম ছিল ‘বাঁকড়া সার্জিক্যাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। প্রসূতির মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের যথাযথ তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার