August 15, 2026, 9:13 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন খুলনা মহানগর

অভয়নগর প্রতিবেদক

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, রমজানের পবিত্রতা বজায় রাখতে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশালীনতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চাল, ডাল, আটা, চিনি, তেল, পেঁয়াজ, মরিচ, আদা, খেজুর, রসুনসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে বলে অভিযোগ করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ট্রাকে নিম্নআয়ের মানুষের দীর্ঘ সারি দেশের বাস্তব চিত্র তুলে ধরে। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেকেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাচ্ছেন না। তারা নতুন সরকারের প্রতি আহ্বান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার