August 15, 2026, 6:02 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

অপরাধী যেই হোক না কেন, অপরাধের যথার্থ বিচার কাম্য: রিজভী

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

বিএনপি কোন রায় প্রত্যাশা করে না, রায় দেয়া বা না দেয়া আদালতের বিষয়। তবে অপরাধী যেই হোক না কেন, তার অপরাধের ন্যায় বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, শেখ হাসিনা যে সকল অপরাধ করেছে, তা বর্ণনা করার মতো নয়। দেশের জনগণ ন্যায়বিচার চায়। আজকের রায় নিশ্চয়ই দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, বিএনপি শান্তিময় বাংলাদেশ চায়, যেখানে সব মতের মানুষ নির্ভয়ে তাদের মতামত দেবে। যারা অপরাধ করেছে, তাদের দায়িত্বের আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করা অত্যাবশ্যক। দেশের প্রতিটি নাগরিক আশা করছেন যে, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। জনগণ ন্যায্য বিচার প্রত্যাশা করছে, যা আদালতের মাধ্যমে সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, আগামী ২০ নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেককাটা থেকে শুরু করে কোন ধরনের অনুষ্ঠান না করার নির্দেশ বিএনপির। কেউ আয়োজনের চিন্তা করলে সেই অর্থ দান করার আহ্বান জানান দলটির এই সিনিয়র নেতা।



ফেসবুক কর্নার