March 6, 2026, 6:02 am
শিরোনাম :
জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে

কোটচাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

Reporter Name

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর খন্দকার মোশাররফ হোসেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ আমানুল্ল্যাহ’র বিরুদ্ধে নানা অভিযোগ এনে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে অধ্যক্ষ কলেজ প্রাঙ্গণে প্রবেশ করলে ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে তাঁর অপসারণ দাবি করেন। শিক্ষার্থীদের অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হলে অধ্যক্ষ দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন।
সরে-জমিনে দেখা যায়, ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে কলেজের দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। হ্যান্ড মাইক ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ তুলে অধ্যক্ষের অপসারণ দাবি করতে থাকেন।
আন্দোলনকারী শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, “অধ্যক্ষ আমানুল্ল্যাহ’র বিরুদ্ধে আমাদের কাছে নানা অভিযোগ আছে। তাঁর লেখা বই, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ক্লাসে ব্যবহৃত কিছু বক্তব্যকে আমরা ধর্মীয় অবমাননা ও অনুপযুক্ত আচরণ মনে করি।” তিনি দাবি করেন, “কলেজ ক্যাম্পাসেও তাঁর আচরণ নিয়ে প্রশ্ন আছে। এ রকম ব্যক্তিকে আমরা আর অধ্যক্ষ হিসেবে দেখতে চাই না।”
আরেক শিক্ষার্থী আলী হোসেন বলেন, “যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছে। ক্লাসরুম দখল, অফিসের সরঞ্জাম ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ, কলেজের গাছ কাটা, পুকুর দখল এবং ক্লাসে অনুপযুক্ত বক্তব্য দেওয়ার অভিযোগ আমাদের কাছে এসেছে।”
জানতে চাইলে অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ আমানুল্ল্যাহ সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কলেজের সার্বিক উন্নয়ন করতে গিয়ে একটি মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছি। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে আমার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যাবে না।”
প্রায় সাত মাস আগে কোটচাঁদপুর কে.এম.এইচ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন ড. আমানুল্ল্যাহ। যোগদানের পর থেকেই ধাপে ধাপে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে বলে শিক্ষার্থীরা দাবি করেছেন। শিক্ষার্থীরা লিখিতভাবে অপসারণের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।



ফেসবুক কর্নার