August 15, 2026, 3:35 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

প্রাথমিকের সহকারী শিক্ষকরা পেলেন বেতন বৃদ্ধির সুখবর

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার জানিয়েছেন,১৩ গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। তবে ভুঁইফোড় চারটি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছেন। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন।’
আন্দোলনের অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছেন ডা. বিধান রঞ্জন।
গানের শিক্ষক নিয়োগ এ সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন গণশিক্ষা উপদেষ্টা।
এর আগে মন্ত্রণালয়ের বৈঠকে ঢাকা, বরিশালসহ বিভিন্ন জেলার ১২টি টিচার ট্রেনিং সেন্টারে ১০ মাস মেয়াদি ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন-ডিপিএড প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।



ফেসবুক কর্নার