March 6, 2026, 7:39 pm
শিরোনাম :
সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক কুষ্টিয়ায় সরকারি খাস পুকুর থেকে মাটি অবৈধ কেটে বিক্রির ঘটনায় অভিযান ও কারাদণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান, মহাস্থানে আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান: নারী ও খদ্দেরসহ আটক ৩

আজ বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপি ও জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি।
জানা যায়, সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি -এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’কে আমন্ত্রণ জানানো হয়েছে।
এরপর দুপুর ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি -বিজেপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে।
এর আগে, গত দুই দিনে ২৪টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। এর আগে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু ভোট আয়োজনে আচরণবিধি মানতে ইসির ক্ষমতা প্রয়োগের ওপর জোর দেন। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বানও জানান তারা।



ফেসবুক কর্নার