April 23, 2026, 7:31 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তকে কেন্দ্র করে যবিপ্রবি শিক্ষার্থী–স্থানীয়দের সংঘর্ষ

Reporter Name

যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সংলগ্ন এলাকায় নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যশোর–চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় প্রায় এক ঘণ্টা উত্তেজনা বিরাজ করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সংঘর্ষে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী আমবটতলা মোড়ের একটি ফটোকপি দোকানে গেলে দোকানদার তাকে উত্ত্যক্ত করেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা দোকানদারকে মারধর করেন। এরপর স্থানীয় দোকানদার ও যুবকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
সংঘর্ষের একপর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে চলে গেলে স্থানীয়রা সড়কে টায়ার ও বেঞ্চ জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে যশোর–চৌগাছা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ফাঁড়ি, থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক আব্দুল মজিদ বলেন, “স্থানীয়দের হামলায় আমাদের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় একা পরিস্থিতি সামাল দিতে না পারায় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহায়তা নিতে হয়েছে।” তিনি জানান, পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে।”



ফেসবুক কর্নার