November 20, 2026, 4:29 am
শিরোনাম :
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, এনসিপির নিন্দা রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে রাসিক প্রশাসকের পরিদর্শন এনাফ ইজ এনাফ, আসুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি নড়াইলে হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬

এই মাছটি দেখলেই সঙ্গে সঙ্গে মেরে ফেলার নির্দেশ!

Reporter Name

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্র বিজ্ঞানীরা এমন কিছু মাছের সন্ধান পেয়েছেন, যারা জলের বাইরেও বেঁচে থাকতে সক্ষম। কিছুদিন আগে বারাণসীর গঙ্গা নদীতে অ্যামাজন নদীর একটি মাছ ধরা পড়লে বিজ্ঞানীরা ভয় ও আতঙ্ক প্রকাশ করেছিলেন।

বিদেশের সমুদ্রের জলে সাধারণত এমন অনেক মাছ পাওয়া যায়, কিন্তু কিছু মাছ কোনোভাবে গঙ্গা নদী বা বাংলার অন্য কোনো নদীতে প্রবেশ করে যাচ্ছে। সাধারণ মানুষ এই মাছগুলো সম্পর্কে না জেনে কৌতূহলী হয়, তাই বিজ্ঞানীরা সতর্কবার্তা জারি করেছেন। এবার তেমনই একটি মাছ সম্পর্কে সতর্কবার্তা দিয়ে বিজ্ঞানীরা এটিকে দেখা মাত্র মেরে ফেলার নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সমুদ্র বিজ্ঞানীরা যে মাছটি নিয়ে সতর্ক করেছেন, সেটি হলো স্নেকহেড ফিশ (Snakehead Fish)। এই মাছটিকে দেখতে অনেকটা সাপের মতো। মাছটি প্রায় ১৮ পাউন্ড ওজনের হয় এবং এর রয়েছে ধারালো দাঁত। এই বৈশিষ্ট্যগুলোর কারণে মাছটির শিকার করতে কোনো অসুবিধা হয় না, যা বাস্তুতন্ত্রের জন্য একটি বড় সমস্যার কারণ। মাছটি খুব সহজেই জলের অন্যান্য মাছকে খেয়ে ফেলতে পারে, তাই বিজ্ঞানীরা এটিকে দেখা মাত্রই মেরে ফেলার কথা বলেছেন।



ফেসবুক কর্নার