June 24, 2026, 5:45 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

স্বামী অন্য পুরুষের শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিতেন, অভিযোগ সেলিনার

Reporter Name

বিনোদন ডেস্ক,

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি  সম্প্রতি স্বামী পিটার হাগের বিরুদ্ধে ডিভোর্স মামলা দায়ের করেছেন। অস্ট্রিয়ান স্বামীর বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনেছেন তিনি। ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং ভরণপোষণ দাবি করেছেন অভিনেত্রী। প্রায় ১৫ বছর পিটারের সঙ্গে বিবাহিত জীবন তার।

অভিনেত্রী পারিবারিক নির্যাতন মামলা দায়ের করেছেন। যার মধ্যে সুরক্ষা, বাসস্থান, আর্থিক ক্ষতিপূরণ এবং বাচ্চাদের হেফাজতের প্রসঙ্গও রয়েছে। সেলিনার আইনজীবী জানিয়েছেন, অভিনেত্রীর দুশ্চিন্তার কারণ তার সন্তানদের হেফাজত।

সেলিনা তার আবেদনে উল্লেখ করেছেন ২০১২ সালের কুখ্যাত দিল্লি গণধর্ষণের পর পিটার তাঁকে যৌন হেনস্তার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগের তালিকায় আরো উল্লেখ করা হয়েছে পিটার তাকে যৌনতায় লিপ্ত করারও চেষ্টা করতেন।

সেলিনার অভিযোগ, পিটার নিয়মিত সেলিনাকে তাঁর স্টাডি রুমে ডেকে পাঠাতেন। তাকে অ্যানাল সেক্স করাতেও বাধ্য করানো হয়েছে।

তিনি তাকে অন্য পুরুষদের সঙ্গে শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিতেন। তিনি বলেন, ২০১৪ সালের শেষের দিক থেকে ২০১৫ সালের শুরুর দিকে প্রমোশনের জন্য কম্পানির একজন ডিরেক্টরের সঙ্গে যৌনাচারে লিপ্ত হতে বাধ্য করেছিলেন।

সেলিনার নগ্ন ছবি তুলতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। যেগুলো পরবর্তীকালে তাকে ব্ল্যাকমেইল করবেন বলে ঠিক করেছিলেন পিটার। সেই ছবিগুলো সংবাদ মাধ্যমে ফাঁস করে দেওয়ারও হুমকি দেওয়া হতো অভিনেত্রীকে।

সন্তানদের সামনে অযথা গালাগালের অভিযোগ করেন তিনি। বাচ্চাদের মায়ের কাছ থেকে আলাদা করার যাবতীয় পরিকল্পনা করেছিলেন সেলিনা।

অভিনেত্রীর সমস্ত ডেবিট ও ক্রেডিট কার্ড নিজের দখলে রেখেছিলেন।
প্রতিনিয়ত চলা এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। সেলিনার আইনজীবীরা জানিয়েছেন, প্রায় ৫০ কোটি ক্ষতিপূরণ এবং মাসিক ১০ লাখ টাকা ভরণপোষণ দাবি করছেন। পিটারকে আগামী মাসে আদালতে হাজিরা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার