October 5, 2026, 5:22 pm

রাজাপুরে বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রিয়াজ মিয়া, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

শিক্ষার আলো ছড়িয়ে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে শিক্ষকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে কেক কাটার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে প্রধান শিক্ষক বিশ্বজিৎ অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বিশ্বজিৎ অধিকারী বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের মহান দায়িত্ব। শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন বলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি মানুষ গড়ার দায়িত্ব; একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর জ্ঞান ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জহিরুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য, শিক্ষকদের মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক সমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।



ফেসবুক কর্নার