August 15, 2026, 8:06 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

গণভোটের জন্য ভোটকেন্দ্র বাড়ানোর প্রয়োজন নেই: ইসি সচিব

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।

গণভোট আয়োজনের জন্য ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই, পরিবর্তে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আগামী বছরের নির্বাচন হবে সর্ববৃহৎ এবং শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন। জাতীয় নির্বাচন, গণভোট ও প্রবাসী ভোটের জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন ও বিচারবিভাগ তিনটির মধ্যে সমন্বয় রাখতে হবে।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই জানিয়ে বলেন, এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচেতন আছে। এ সময়, এখন পর্যন্ত পোস্টাল ভোট বিডিতে ১ লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলেও জানান তিনি



ফেসবুক কর্নার