June 24, 2026, 4:02 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালে

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এরই মধ্যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া।
যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসার পাশাপাশি চীন থেকে আজ আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফের সদস্যরা



ফেসবুক কর্নার