June 24, 2026, 7:13 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

 

বিএম.বাশারঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি মাদ্রাসায় কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর বুধবার সন্ধায় মাগরিব বাদ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জালিয়াপাড়া মাদ্রাসায় কোরআন খতমের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত আরোগ্য লাভের জন্য মোনাজাত করেন জালিয়াপাড়া মাদ্রাসার পরিচালক ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোঃ নোমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ কাশেম, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, যুগ্ম সম্পাদক আঃ লতিফসহ অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেক নেতাকর্মী এ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গুইমারার হাজা পাড়া ও বড় পিলাকেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এছাড়াও খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ুর পাশাপাশি তারেক রহমান ও ওয়াদুদ ভূইয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্যও দোয়া করা হয়।



ফেসবুক কর্নার