August 4, 2026, 4:23 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

মোল্লাহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
0-0x0-0-0#

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি—
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে মোল্লাহাট বাজারে সার বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ ও মনিটরিং করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়, বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা।
অভিযান চলাকালে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে নগদে জরিমানার অর্থ আদায় করা হয়।
সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, সরকার নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী সারসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য বিক্রি করতে হবে। ভোক্তা অধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।



ফেসবুক কর্নার