April 24, 2026, 2:42 pm
শিরোনাম :
কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ

যশোরে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

Reporter Name

যশোর অফিস
যশোরে প্রায় এক কোটি টাকার স্বর্ণসহ বিকাশ কুমার ঘোষ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বিকাশ কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদাহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।
বিজিবি সূত্র জানায়, বিকাশ কুমার ঘোষ স্বর্ণের চালান নিয়ে বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছিলেন। স্থানীয় একটি পাচারচক্রের সহায়তায় স্বর্ণগুলো ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। আটককালে তার কাছ থেকে ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার, চারটি স্বর্ণের অলংকার, একটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বিকাশকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা।
আটক বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার