August 4, 2026, 4:23 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

বসুন্দিয়ায় সমাবেশে জামায়াতে ইসলামী প্রার্থী গোলাম রসুলের প্রতিশ্রুতি

Reporter Name

যশোর প্রতিনিধি-
যশোরের বসুন্দিয়া মোড় চত্বরে সোমবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশে যশোর-৪ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক মোঃ গোলাম রসুল বলেন, “রাষ্ট্র ক্ষমতায় গেলে বিনা অপরাধে কেউ হয়রানির শিকার হবে না। শুধুমাত্র প্রকৃত অপরাধীরাই শাস্তির আওতায় আসবে এবং দেশের দুর্নীতি বন্ধ থাকবে।”
বসুন্দিয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মাওলানা সাইফুর রহমান (বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলা সহ-সাধারণ সম্পাদক), অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম (সদর উপজেলা উলামা সভাপতি) এবং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান।
সমাবেশে বক্তৃতা দেন মোঃ ইউসুফ আলী বিশ্বাস (বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি) ও মাওলানা সাইফুল ইসলাম (বসুন্দিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি)। এছাড়াও উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান বাপ্পি, মোঃ ইউসুফ আলী, মোঃ কামরুজ্জামান, হারুন অর রশিদ ও মোঃ নুরুন্নবী প্রমুখ



ফেসবুক কর্নার