April 24, 2026, 3:53 pm
শিরোনাম :
জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা

চায়না লেবু ও মাল্টা চাষে সফল ‘গ্রীন মালটা করিম’

Reporter Name

মাসুদ রায়হান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামের আঃ করিম চাষে স্বনির্ভরতার উদাহরণ স্থাপন করেছেন। তিনি এক বিঘা জমি নিয়ে মাল্টা ও চায়না লেবুর মিশ্র বাগান শুরু করেছিলেন। পরিশ্রম ও কৃষি বিভাগের পরামর্শে ধীরে ধীরে তার বাগান ২৫ বিঘায় সম্প্রসারণ হয় এবং আজ তার প্রতিষ্ঠিত “গ্রীন মালটা” এলাকায় পরিচিত।
করিম জানিয়েছেন, প্রথম দুই বছরে কোনো ফলন না পাওয়ার পরও হাল ছাড়েননি। ১১ বছরে তার মোট বিনিয়োগ ২০–২৫ লাখ টাকা হলেও আয় হয়েছে ৪০–৫০ লাখ টাকার বেশি। চলতি মৌসুমেও মাল্টা ও চায়না লেবুর বাম্পার ফলন হয়েছে।
করিমের বাগান শুধু তার জীবনের রোজগার নয়, এখানে ১০–১৫ জন মহিলা শ্রমিকও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। তিনি শিক্ষিত বেকারদের জন্য অনুপ্রেরণার উৎস। স্থানীয়রা বলছেন, করিমের উদাহরণ দেখে এলাকার যুবকরা ফল চাষে আগ্রহী হচ্ছে।
করিম বলেন, “স্বপ্ন ও কঠোর পরিশ্রম থাকলে কৃষি জীবনের সমৃদ্ধির পথ হতে পারে। আমি চাই আমার সাফল্য অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠুক।”



ফেসবুক কর্নার