November 21, 2026, 2:35 pm
শিরোনাম :
স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কদমতলী সড়কে বেহাল দশা, ভোগান্তি চরমে  লামায় জব্দ করা বালু লুটের প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ব্যাহত সেবা ফরিদপুরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কালিয়ায় উপজেলা বিএনপি’র সভাপতির পদত্যাগ ঘোষণা কমলনগরে দিদার খোনারের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

চায়না লেবু ও মাল্টা চাষে সফল ‘গ্রীন মালটা করিম’

Reporter Name

মাসুদ রায়হান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রামের আঃ করিম চাষে স্বনির্ভরতার উদাহরণ স্থাপন করেছেন। তিনি এক বিঘা জমি নিয়ে মাল্টা ও চায়না লেবুর মিশ্র বাগান শুরু করেছিলেন। পরিশ্রম ও কৃষি বিভাগের পরামর্শে ধীরে ধীরে তার বাগান ২৫ বিঘায় সম্প্রসারণ হয় এবং আজ তার প্রতিষ্ঠিত “গ্রীন মালটা” এলাকায় পরিচিত।
করিম জানিয়েছেন, প্রথম দুই বছরে কোনো ফলন না পাওয়ার পরও হাল ছাড়েননি। ১১ বছরে তার মোট বিনিয়োগ ২০–২৫ লাখ টাকা হলেও আয় হয়েছে ৪০–৫০ লাখ টাকার বেশি। চলতি মৌসুমেও মাল্টা ও চায়না লেবুর বাম্পার ফলন হয়েছে।
করিমের বাগান শুধু তার জীবনের রোজগার নয়, এখানে ১০–১৫ জন মহিলা শ্রমিকও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। তিনি শিক্ষিত বেকারদের জন্য অনুপ্রেরণার উৎস। স্থানীয়রা বলছেন, করিমের উদাহরণ দেখে এলাকার যুবকরা ফল চাষে আগ্রহী হচ্ছে।
করিম বলেন, “স্বপ্ন ও কঠোর পরিশ্রম থাকলে কৃষি জীবনের সমৃদ্ধির পথ হতে পারে। আমি চাই আমার সাফল্য অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠুক।”



ফেসবুক কর্নার