August 15, 2026, 3:24 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখানোই কালীগঞ্জে হাবিব গংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি

Reporter Name

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
আদালতের নির্দেশ ও পুলিশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমির জবর দখলের ঘটনায় এহসানুল হাবিব গংয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার (৮ নভেম্বর) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের  আদালত এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে ধার্য তারিখে শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষ সহবাস্থানে জমির আকার, আকৃতি ,পরিবর্তন বা মাটি ভরাট না করার আদেশ দেন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ গ্রামের এইচ এম মাহফুজুল হকের পুত্র জাহিদুল হকের সঙ্গে একই গ্রামের মৃত মুনসেফ আলি গং নলতা মৌজার ৩৪২৮ নং খতিয়ানের বি,এস ৫১৬ দাগের ১ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ৭ মে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জাহিদুল হক বাদী হয়ে ১৪৫ ধারায় একটি পিটিশন মামলা দায়ের করে। মামলা নং পিটিশন ৫৩৫ /২৫( কালি:)। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) কালিগঞ্জকে নির্দেশ দেন এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে অফিসার্স ইনচার্জ কালিগঞ্জ থানাকে নির্দেশ দেন। উক্ত মামলায় তদন্ত শেষে নলতা ইউনিয়ন ভূমি অফিসের তৎকালীন তহশীলদার জালাল উদ্দিন তদন্ত করে জাহিদুল হকের পক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে ক্ষিপ্ত হয়ে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক দখল করতে গেলে গত ২৮ আগস্ট বিজ্ঞ আদালত কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেটা অপেক্ষা করে দখল চেষ্টায় গত ১০ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৬৫(১)(২)  ধারার বিধান মতে থানার ওসিকে নন ,এফ ,আই ,আর দায়ের করার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক কালিগঞ্জ থানায় জাহিদুল হক বাদী হয়ে ১০ জনকে আসামি করে গত ২৫ নভেম্বর ৮০/ ৮৫ (কালি:) নং একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে এহসানুল হক গংয়ের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। মামলার আসামিরা হলো এহসানুল হক ,তার মাতা আয়েশা খাতুন, শিবপুর গ্রামের শ্রী গৌর পাল, দাদপুর গ্রামের হায়দার আলী, বাগবাটি গ্রামের ফজলুর রহমান, জাহিদ হোসেন, আরিফ হোসেন ,আজিজুর রহমান এবং শাহাবুদ্দিন গাজী। এতে ক্ষিপ্ত হয়ে তারা আদালতের আদেশ অমান্য করে ও থানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত ৭ ডিসেম্বর সকালে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বিরোধীয় জমি জবর দখলে যায়। উক্ত ঘটনায় জাহিদুল হক থানায় গেলে থানা কোন পদক্ষেপ না নেওয়ায় বিজ্ঞ আদালতে অভিযোগ জানালে আদালত গত সোমবার এ নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। বর্তমান বিষয়টি নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উক্ত আদেশে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এ বিষয়ে প্রতিপক্ষ এহসানুল হাবিবের ম্যানেজার ওবায়দুল জানান বিরোধীয় ১ শতক জমি তাদের না হলেও বিষয়টি নিয়ে তারা জোরপূর্বক দখলে রেখে আমাদের নামে বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করে আসছে। থানার পরিদর্শক শাহাদাত হোসেন এ বিষয়ে এ প্রতিনিধিকে জানান আদালত অবমাননা করায় এহসানুল হকে গংয়ের বিরুদ্ধে আদালতে মামলাও অভিযোগ পত্র দেওয়া হয়েছে। সেটাও উপেক্ষা করে আবারো জবর দখলের চেষ্টায় আদালতের আদেশ পালন করা হবে। এ বিষয়ে মামলার বাদী জাহিদুল হক জানান এহসানুল হক একজন কানাডার নাগরিক সে বাইরে থেকে বিভিন্ন সন্ত্রাসী লালন পালন করে অন্যের জমি দখল করাই তারকাজ। এছাড়া সে বাংলাদেশ থেকে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া অর্থ পাচারের মূল হোতা



ফেসবুক কর্নার