April 24, 2026, 4:20 pm
শিরোনাম :
পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক

জেলের জালে ৭১ কেজির বিশাল বাঘাআইড়, ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি

Reporter Name

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে ৭১ কেজির বিশাল বাঘাআইড় ধরা পড়েছে জেলেদের জালে। মাছটি এক ব্যবসায়ী ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নিয়েছেন।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে এনায়েতপুর মাছ বাজারে আনা মাত্রই উচ্ছ্বাস আনন্দে মেতে ওঠে বাজারের উৎসুক জনতা।
এ খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য ভীড় জমায় শত শত মানুষ।
এর আগে বিরল প্রজাতির মাছটি ভ্যানে করে বাজারে তোলা হয়।
মাছ ব্যবসায়ী কবির হোসেন বেপারী জানান, মঙ্গলবার ভোরের দিকে জামালপুরের মাছ শিকারি জেলেরা যমুনা সেতুর পাশে নদীতে জাল ফেলে ৭১ কেজি ওজনের বাঘাআইড় মাছটি ধরে ফেলে। বিষয়টি জেনে তিনি ১৩শ’ টাকা কেজি দরে কিনে এনায়েতপুর হাটে নিয়ে আসেন।
পরে টাঙ্গাইলের ভুয়াপুরের নলীন গ্রামের আলম চৌধুরী নামে এক ব্যবসায়ী ১৪০০ টাকা কেজি ধরে ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নেন।
হাটে আসা এলাকার সচেতন মানুষ জানান, এত বড় মাছ তারা এর আগে কখনো দেখেননি। তবে দাম বেশি হওয়ায় অনেকেই কিনে নিতে সাহস করেননি।



ফেসবুক কর্নার