November 21, 2026, 2:41 pm
শিরোনাম :
স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কদমতলী সড়কে বেহাল দশা, ভোগান্তি চরমে  লামায় জব্দ করা বালু লুটের প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ব্যাহত সেবা ফরিদপুরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কালিয়ায় উপজেলা বিএনপি’র সভাপতির পদত্যাগ ঘোষণা কমলনগরে দিদার খোনারের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

নীলফামারীতে দুর্নীতি বিরোধী দিবস পালন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ও সচেতন থাকার আহবান

Reporter Name

নুরুজ্জামান,নীলফামারী প্রতিনিধি।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানে মঙ্গলবার (৯ডিসেম্বর) নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারীর আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।
পরে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এতে স্বাগত বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, দুপ্রক সভাপতি প্রফেসর ওবায়দুল আনোয়ার, সনাক সভাপতি আকতারুল আলম, শিক্ষার্থী সাখাওয়াত হোসেন ও টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর আসাদুজ্জামান বক্তব্য দেন সভায়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুর্নীতিবাজদের প্রকাশ্যে ঘুষখোর বলতে হবে। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা এবং দুর্নীতিকে ঘৃণা করার মাধ্যমেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।
বলেন, শুধু একদিন নয় বরং সবসময় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সচেতন থাকতে হবে। নতুন বাংলাদেশের অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত দেশ গড়া।
সরকারী বেসরকারী বিভিন্ন দফতর, শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এনজিও প্রতিনিধিগণ দিবসের কর্মসুচিতে অংশ নেন



ফেসবুক কর্নার