May 13, 2026, 11:06 am
শিরোনাম :
মেঘনায় অভিযানে ৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ স্বাস্থ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর শেবাচিমে অভিযান, আটক ৮ দালাল ছাত্রদল নেতা বহিষ্কারাদেশ প্রত্যাহার নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের শোডাউন এক মাসেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি, পীর শামীম হত্যা মামলায় তদন্তে অগ্রগতির দাবি জরাজীর্ণ মাদ্রাসায় মানবেতর পরিবেশে শিক্ষা নিচ্ছে ১১০ বালিকা শিক্ষার্থী নোয়াখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত সেরা নার্স নির্বাচিত সবিতা রানী মিস্ত্রি নবনিযুক্ত ইউএনওকে নিয়ে তজুমদ্দিনে সাংবাদিকদের মতবিনিময় সভা নওগাঁয় আশ্রয়ণ প্রকল্পে ঘর বেচাকেনার অভিযোগ, তদন্ত শুরু রেঞ্জ ডিআইজির নির্দেশনায় মৌলভীবাজারে সড়ক অভিযান, মামলা ও যানবাহন জব্দ

রেঞ্জ ডিআইজির নির্দেশনায় মৌলভীবাজারে সড়ক অভিযান, মামলা ও যানবাহন জব্দ

তরিকুর রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় রেঞ্জ ডিআইজির নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ সড়ক অভিযানের অংশ হিসেবে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মামলা দায়েরের পাশাপাশি কয়েকটি যানবাহন জব্দ করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) বিকেলে দ্বিতীয় দিনের মতো কুলাউড়া-জুড়ি সড়কের আউটার সিগন্যাল এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে থানা পুলিশ এ কার্যক্রম পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মোট ৪টি মামলা দায়ের এবং ২টি যানবাহন জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, “সড়কে শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো সময় ও যেকোনো স্থানে অভিযান পরিচালনা করা হবে। জনসচেতনতা বৃদ্ধি ও দুর্ঘটনা কমাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।



ফেসবুক কর্নার