May 13, 2026, 11:10 am
শিরোনাম :
মেঘনায় অভিযানে ৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ স্বাস্থ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর শেবাচিমে অভিযান, আটক ৮ দালাল ছাত্রদল নেতা বহিষ্কারাদেশ প্রত্যাহার নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের শোডাউন এক মাসেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি, পীর শামীম হত্যা মামলায় তদন্তে অগ্রগতির দাবি জরাজীর্ণ মাদ্রাসায় মানবেতর পরিবেশে শিক্ষা নিচ্ছে ১১০ বালিকা শিক্ষার্থী নোয়াখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত সেরা নার্স নির্বাচিত সবিতা রানী মিস্ত্রি নবনিযুক্ত ইউএনওকে নিয়ে তজুমদ্দিনে সাংবাদিকদের মতবিনিময় সভা নওগাঁয় আশ্রয়ণ প্রকল্পে ঘর বেচাকেনার অভিযোগ, তদন্ত শুরু রেঞ্জ ডিআইজির নির্দেশনায় মৌলভীবাজারে সড়ক অভিযান, মামলা ও যানবাহন জব্দ

নবনিযুক্ত ইউএনওকে নিয়ে তজুমদ্দিনে সাংবাদিকদের মতবিনিময় সভা

নয়ন চৌধুরী

ভোলার তজুমদ্দিন উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে ইউএনও বনি আমিন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “উপজেলা প্রশাসন ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক। তজুমদ্দিনের সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে তুলে ধরে এলাকার উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমরা সবাই মিলে একটি আধুনিক ও জনবান্ধব তজুমদ্দিন গড়ে তুলতে চাই।”
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন এবং নবাগত ইউএনওকে পেশাগত কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক সাদী, অর্থ সম্পাদক সৈয়দ ইউনুস, তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সম্পাদক সুলাইমান পোদ্দার, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক হাছনাইন, নির্বাহী সদস্য মিরাজ, মনির, নুরুন্নবী রাসেল, মেহেদী হাসান এবং তজুমদ্দিন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তামিম সাদীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।



ফেসবুক কর্নার