November 19, 2026, 10:40 am
শিরোনাম :
কালনা সেতু অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, আটক কর্মীকে পুলিশে দিল ছাত্রদল পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও এমপির ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী

প্রেমিকের বাড়ির আম গাছে ঝুলন্ত অবস্থায় মিলল প্রেমিকার মরদেহ!

Reporter Name

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ইছালি রামকৃষ্ণপুর গ্রামে দশম শ্রেণির ছাত্রী নাদিরা আক্তার নদী (১৫)-এর রহস্যজনক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ঘোর জট।  সোমবার (০৮ ডিসেম্বর) গভীর রাতে প্রেমিক নাজমুলের বাড়ির উঠান থেকে আম গাছে ঝুলন্ত অবস্থায় নদীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এই মৃত্যু নিয়েই চলছে পাল্টাপাল্টি অভিযোগ। মৃত নাদিরা আক্তার নদী ইছালি রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী মকতুল মোল্লার মেয়ে ও ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।মৃতার পরিবারের সদস্যদের দাবি, এটি নিছক আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ,  প্রেমিক নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ তিন বছর নদীর সঙ্গে সম্পর্ক রেখেছিল। সম্প্রতি নাজমুল তাকে প্রত্যাখ্যান করলে নদী সোমবার রাতে তার বাড়িতে বিয়ের দাবিতে যায়। এ সময় প্রেমিক ও তার পরিবারের সদস্যরা নদীকে মারপিট করে হত্যা করে এবং ঘটনা ধামাচাপা দিতে গামছা ও ওড়না পেঁচিয়ে লাশ গাছে ঝুলিয়ে দেয়।অন্যদিকে, নাজমুল ও তার বাড়ির সদস্যদের দাবি, মেয়েটি আত্মহত্যা করেছে।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি



ফেসবুক কর্নার