April 24, 2026, 5:24 pm
শিরোনাম :
পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে 

Reporter Name

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সজেকা খুলনা এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন–ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা। এ সময় পুলিশের সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দুদক সজেকা খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “পরিবার থেকেই দুর্নীতি প্রতিরোধের চর্চা শুরু করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিয়মও এক ধরনের দুর্নীতি। সততা, দক্ষতা ও সাহসিকতা থাকলে দুর্নীতি রোধ করা সম্ভব। তারুণ্যকে সঠিকভাবে পরিচালিত করতে পারলে সমাজে দুর্নীতির বিস্তার কমে যাবে।”
উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হন অংশগ্রহণকারীরা।
আলোচনা সভায় সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. আব্দুল ওহাব আজাদ। এতে আরও উপস্থিত ছিলেন—সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ মো. রেজাউল করিম, অ্যাডভোকেট মনিরউদ্দিন, রেবেকা সুলতানা, মো. শাহাবুদ্দিন, একরামুল কবির খান, সাকিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।



ফেসবুক কর্নার