November 21, 2026, 2:38 pm
শিরোনাম :
স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কদমতলী সড়কে বেহাল দশা, ভোগান্তি চরমে  লামায় জব্দ করা বালু লুটের প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ব্যাহত সেবা ফরিদপুরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কালিয়ায় উপজেলা বিএনপি’র সভাপতির পদত্যাগ ঘোষণা কমলনগরে দিদার খোনারের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

ফকিরহাটে ধর্ষণ মামলার আসামী যশোর থেকে গ্রেপ্তার

Reporter Name

এস এম তালহা জুবায়ের,, ফকিরহাট।।

ফকিরহাটে এক নারী (২০) কে ধর্ষণ মামলার একমাত্র আসামী আব্দুর রহমান (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। তাকে ফকিরহাট মডেল থানার থেকে বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ধর্ষণ মামলার আসামী আব্দুর রহমান উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মৃতমানজাল হকের ছেলে। সে পেশায় ট্রাক চালক। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৬) গতকাল রাতে যশোর সদর থেকে তাকে গ্রেপ্তার করে। পরে ফকিরহাট থানা পুলিশ গতরাতেই আসামীকে ফকিরহাট নিয়ে আসেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মোংলা থানার বাসিন্দা ওই যুবতী নারীর (২০) এর মা দ্বিতীয় বিবাহ করে ফকিরহাটে বাসা ভাড়া করে বসবাস করেন। সে সূত্রে ভিকটিম ওই নারী প্রাইয় ফকিরহাটে মায়ের কাছে ফকিরহাটে আসেন। মায়ের ভাড়া বাড়ী যাতায়াতের পথে পাঁচ মাস আগে আসামী  আব্দুর রহমান (২৫) এর সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত আসামী আব্দুর রহমান ওই নারীকে নিজের ঘরে রেখে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন। এরপর ওই নারী বিয়ের জন্য বললে আসামী বিয়ে না করে ফকিরহাট বাসষ্ট্যান্ডে কৌশলে রেখে যান। পরবর্তীতে তিনি ওই নারীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

এ ঘটনায় গত ৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় ওই নারী ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নং-৬। মামলার পর আসামী পালাতক ছিল। পরে র‌্যাবের অভিযানে আসামী আব্দুর রহমান গ্রেপ্তার হন।

আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ধর্ষন মামলার আসামী আব্দুর রহমানকে গ্রেপ্তারের পর প্রতিবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে



ফেসবুক কর্নার