May 25, 2026, 5:27 pm
শিরোনাম :
ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযান রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল পিসিসিপি এলাকাবাসীর উদ্যোগ ও জাহিদুল ইসলাম ডালিমের সহযোগিতায় নির্মাণ হলো হটাৎ পাড়া সড়ক ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, ৮ পরিচালক নির্বাচিত ঈদে ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচের ব্যবস্থা অমিতাভকে দেখতে এসে ভিড়ে জ্ঞান হারালেন ভক্ত! কুষ্টিয়া–মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় বিড়ি ও মাদকসহ বিপুল পণ্য উদ্ধার পোশাকবিধি নিয়ে বিতর্কের পর সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশ বেতার পেতেইন্যাছড়ায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৭ দিন বন্ধ থাকবে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ছুটি ছাড়া কাস্টমস অফিস খোলা থাকবে। এ সময় ব্যবসায়ীরা প্রয়োজনীয় পণ্যের শুল্কায়ন ও পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, “বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। পাসপোর্টধারীরা নিয়মিতভাবেই যাতায়াত করতে পারবেন।”
বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও সীমান্ত বাণিজ্যে সাময়িক বিরতি দেওয়া হচ্ছে। তবে ছুটি শেষে দ্রুত কার্যক্রম স্বাভাবিক হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।



ফেসবুক কর্নার