April 24, 2026, 7:02 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

ঝিকরগাছায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

Reporter Name

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালীটি সকাল ৯টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে ঝিকরগাছা বাজার প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব মো: সাইফুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আবু সাঈদ, বিএনপির ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শামসুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো: আব্দুল মোত্তালিব,  সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, শিক্ষা তথ্য প্রযুক্তি সম্পাদক আতাউর রহমান জসি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইদ্রিস আলী, আলিমুল কাদির কিসলু, শাকিল আহমেদ মিলন, হাবিবুর রহমান আশা, রুবিনা আক্তার, সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।



ফেসবুক কর্নার