November 21, 2026, 2:54 pm
শিরোনাম :
স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কদমতলী সড়কে বেহাল দশা, ভোগান্তি চরমে  লামায় জব্দ করা বালু লুটের প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ব্যাহত সেবা ফরিদপুরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কালিয়ায় উপজেলা বিএনপি’র সভাপতির পদত্যাগ ঘোষণা কমলনগরে দিদার খোনারের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

রাজশাহীতে গভীর নলকূপে শিশু পেরোলো ২৮ ঘণ্টা, ৪৫ ফুট গভীরেও মেলেনি সাজিদের সন্ধান

Reporter Name

রাজশাহী ব্যুরো

রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফুট ভেতরে পড়ে যাওয়ার ২৮ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৪৫ ফুট গভীরে গর্ত খোড়া হয়েছে। আরও নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, ৪৫ ফুট গর্ত খোড়া হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হেঁটে যাওয়ার সময় গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এখন ৮টি ইউনিট কাজ করছে।
কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এছাড়া, এস্কেভেটর মেশিন দিয়ে রাতভর চলে মাটি খননের কাজ।



ফেসবুক কর্নার