August 4, 2026, 7:26 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

শেরপুর এই প্রথম হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

Reporter Name

শেরপুর প্রতিনিধি:
শেরপুরে শ্রীবরদীতে এই প্রথম হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় বোরো মৌসুমের জন্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেলে শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিজুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় রাণীশিমুল ইউনিয়নের ৮০ জন ও সিংগাবরুণা ইউনিয়নের ৮৫ জন কৃষকসহ মোট ১৬৫ জন প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মনীষা আহমেদ ও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান আকন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাণীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান, বালিজুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা নতুন করে ফসল আবাদে উৎসাহিত হবেন বলে জানান আয়োজকরা।



ফেসবুক কর্নার