March 7, 2026, 9:15 pm

শ্রীপুরে অপরাধ দমনে সাংবাাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি

Reporter Name

মোঃ রাশিদুল ইসলাম, মাগুরাঃ
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন  মাগুরার শ্রীপুর থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শাহিন মিয়া।বৃহস্পতিবার বিকালে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির কর্মরত সংবাদ কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ সহযোগিতা চান তিনি।
এ সময় ওসি শাহিন মিয়া বলেন, এলাকার অপরাধ দমন করতে হলে সাংবাদিকদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব নয়। সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনারা সহযোগিতা করলে অপরাধী যত শক্তিশালী হউক একজনকেও ছাড় দেওয়া হবেনা। সেই সঙ্গে অপরাধ নির্মূল করা সম্ভব হবে বলে জানান তিনি। একইসঙ্গে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, বেপরোয়া ও বিকট শব্দে মোটরসাইকেল চালিয়ে শব্দ দূষণ, ফুটপাত দখলসহ নানা সমস্যার বিষয় তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোঃ আবু বক্কর,শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ মিরাজ শেখ, সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা,প্রচার সম্পাদক অমলেন্দু সরকার,কোষাধ্যক্ষ ইমদাদ হোসেন, সদস্য জাকিউল আলম,মাহমুদুজ্জামান খোকা।



ফেসবুক কর্নার